“আরিফাবাদ” শুধু একটি আবাসিক এলাকার নাম নয়; এটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনে আবদ্ধ একটি পরিবারের প্রতিচ্ছবি। ১৯৯৪ সালের ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) যাত্রা শুরুর পর থেকে কিছু উদ্যমী, দূরদর্শী ও আত্মত্যাগী সুহৃদ ব্যক্তির অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছে আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁদের দূরদৃষ্টি, নিষ্ঠা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই আবাসিক এলাকাটি একটি সুশৃঙ্খল, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশে রূপ লাভ করেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব ওবায়দুর রশিদ, জনাব রবিউল আলম খান, জনাব শহিদুল হক খান, জনাব আব্দুল ফাত্তাহ, জনাব জানে আলম খান প্রমুখ।